তিস্তাসহ বিভিন্ন নদীর পানি বাড়ছে

ভারত বাংলাদেশের তিস্তা নদীর উজানে গজল ডোবায় বাঁধ দিয়ে পানি আসা ও ভারী বৃষ্টির ফলে নিম্নাঞ্চলে পানি ঢুকছে।  নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 
 
এদিকে উজান থেকে নেমে আসা ঢলে ধরলা নদীর পানি বাড়ছে। বর্তমানে ধরলা নদীর পানি ফেরিঘাট পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা ধরলা ও তিস্তা নদী ছাড়াও দুধকুমার নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন। 
 
পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ধরলা ও তিস্তার পানি বাড়লেও গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি হ্রাস পেয়েছে। 
 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে ধরলা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এ দুটি নদী ছাড়াও জেলার দুধকুমার নদের পানি বাড়তে থাকবে। পানি বৃদ্ধি পেলেও এখনো আশঙ্কার পর্যায়ে যায়নি উল্লেখ করে এই প্রকৌশলী জানান, উজান থেকে নেমে আসা ঢলে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বিপৎসীমার অতিক্রম করার সম্ভাবনা কম। ভারী বৃষ্টিপাত না হলে ৪৮ ঘণ্টা পর পানি আবারও হ্রাস পেতে থাকবে।
 
ইত্তেফাক/ইউবি