শেষ ষোলোতে ডেনমার্ক-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথমার্ধ ১-১ ব্যবধানে সমতায় শেষ হয়েছে। রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় নিঝনি গড়োডে শুরু হয়েছে ম্যাচটি।
খেলার প্রথম মনিটেই ম্যাথিয়াস জর্গেনসেনের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। তবে মাত্র তিন মিনিটের ব্যবধানে মারিও মানজুকিকের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়াল। এরপর দু’দল আর কোনও গোল করতে পারেনি।
ডি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে ওঠেছে ক্রোয়েশিয়া। অপরদিকে সি গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে খেলছে ডেনমার্ক।
শেষ ষোলোতে এর আগে আর্জেন্টিনাকে হারিয়ে ফ্রান্স, পর্তুগালকে হারিয়ে উরুগুয়ে এবং স্পেনকে হারিয়ে রাশিয়া শেষ আটে পৌঁছে গেছে।
ইত্তেফাক/কেআই