একটি নির্মানাধীন ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে মাথায় কাঠ পড়ে আহত হয়েছেন অভিনেতা আরফান অনিকের বাবা।
অনিক তার ফেসবুক ওয়ালে তার বাবার মাথায় আঘাতপ্রাপ্ত ছবিসহ একটি পোস্ট দিয়েছেন। সেখানে অনিক লেখেন, 'আজ দুপুর ২টায় ঘটনাটি ঘটে। আব্বু বাইরে বেরিয়েছিলেন মাইক্রোওয়েভ ওভেন কিনতে। বাসার সামনে নির্মানাধীন ভবনের ওপর থেকে তার মাথার ডানপাশে কাঠ এসে পড়ে।'
অনিক জানিয়েছেন, এ ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে। সিটি স্ক্যানের পর চিকিৎসক বলেছেন এ যাত্রায় তিনি বেঁচে গেলেন। তবে ১ মাস বিশ্রাম নিতে হবে।
ইত্তেফাক/নূহু