বেলজিয়াম-জাপান ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য

শেষ আটে যাওয়ার লড়াইয়ে বেলজিয়াম ও জাপানের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। 
বেলজিয়াম শুরুর দিকে তুলনামূলক আক্রমণাত্মক খেললেও রক্ষণভাগ দারুণভাবে সামলেছে জাপান। পরে জাপানও কিছুটা আক্রমণে যাওয়া শুরু করলে খেলায় ছন্দ ফিরে আসে। জাপানও এ সময় একাধিক আক্রমণও করে, তবে সফল হয়নি। আর বেলজিয়ামের বেশ ক’টি শট জাপানি গোলরক্ষক ঠেকিয়ে দিতে সক্ষম হন। তাই গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধের খেলা। 
 
এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড পেরোয় জাপান। এইচ গ্রুপ রানার্সআপ হিসেবে দলটি ওঠে শেষ ষোলোতে। সেনেগাল সমান পয়েন্ট ও গোল ব্যবধান নিয়েও ফেয়ার প্লেতে বাদ পড়ে যায় সেনেগাল। 
 
এদিকে জি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে বেলজিয়াম। 
 
ইত্তেফাক/কেআই