ফান্ডিং মেকানিজম ফর অন্ট্রাপ্রেনার্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তরুণ উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহের কৌশল নিয়ে ফান্ডিং মেকানিজম ফর অন্ট্রাপ্রেনার্স শীর্ষক কর্মশালা গত শনিবার অনুষ্ঠিত হয়। কমিউনিকেশন ফার্ম  র’দিয়া আইএনসি এবং বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান বিজ সলিউশনস্ লিমিটেড (বিএসএল) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। মতিঝিলস্থ সিটি সেন্টারে বিএসএলের সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয় দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। কর্মশালায় ‘গেস্ট অব অনার’ হিসাবে উপস্থিত ছিলেন সরকারের আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্টা টিনা এফ জাবিন এবং সফল শিল্প উদ্যোক্তা এফএম প্ল­াস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গাজী তৌহীদুর রহমান।  সুপার স্টার  (এসএসজি) গ্রুপের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা বক্তব্য রাখেন। প্রসঙ্গত, এ অনুষ্ঠানে অন্যতম মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। - প্রেস বিজ্ঞপ্তি