ইত্তেফাক রিপোর্ট
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একদিন আমরা তথ্যপ্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিব। তথ্যপ্রযুক্তির এশিয়া-ওশেনিয়া অঞ্চলের সবচেয়ে বৃহত্ সংগঠন অ্যাসোসিও থেকে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের।
রবিবার বেসিস এর কারওয়ান বাজারস্থ সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এশিয়া ওশেনিয়া অঞ্চলে আইসিটি খাতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এবং অ্যাসোসিও’র সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি “অ্যাসোসিও” এর সর্বোচ্চ সম্মাননা পুরস্কার ‘দ্য অ্যাসোসিও অনারারি অ্যাওয়ার্ড’ অর্জন করায় বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফট্ওয়্যার ইনফরমেশন সার্ভিস (বেসিস) তাকে সংবর্ধনা প্রদান করে।
বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেসিসের ফাউন্ডার প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম, উপদেষ্টা শেখ আবদুল আজিজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান প্রমুখ।