রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিধানে ছিল সাদা-কালো চেক শার্ট ও চেক লুঙ্গি।
 
পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
 

ইত্তেফাক/এএম