বিমানবন্দর এলাকায় দুর্ঘটনায় ‘পাঠাও’ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন গোলচত্বরে বাসের ধাক্কায় অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ এর একযাত্রী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের চালকও সামান্য আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশের তথ্যমতে, নিহত যাত্রীর নাম নাজমুল হাসান (৩২) একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সকালে দক্ষিণখান মোল্লারটেকের বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশে যাওয়ার পথে বিমানবন্দর গোলচত্বর এলাকায় পৌঁছালে একটি দ্বিতল বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল হাসান।
 
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
 

ইত্তেফাক/এএম