দি ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর নতুন পর্ষদ গঠন করা হয়েছে। শনিবার ২০ জন কাউন্সিল সদস্য ২০১৯-২১ সাল মেয়াদে নির্বাচিত হয়েছে, তারা প্রতিষ্ঠানটির পরিচালনা ও নীতি নির্ধারণীর কাজ করবে। ১৮ জন কাউন্সিল মেম্বার ঢাকা থেকে এবং ২ জন কাউন্সিল মেম্বার চট্টগ্রাম থেকে নির্বাচিত করা হয়।
ঢাকা থেকে নির্বাচিত আইসিএবি’র এই নতুন পর্ষদ সদস্যরা হলেন মো. হুমায়ুন কবির, আদিব হোসেন খান, কামরুল আবেদিন, সাব্বির আহমেদ, আখতার সোহেল কাসেম, মোহাম্মদ ফোরকান উদ্দীন, মুহাম্মদ ফারুক, মো. শাহাদাত্ হোসেন, এ এফ নেছারউদ্দিন, নাসির উদ্দিন আহমেদ, মারিয়া হাওলাদার, মো. আব্দুল কাদের জোয়াদ্দার, মাহমুদউল হাসান খসরু, গোপাল চন্দ্র ঘোষ, এনকেএ মবিন, মো. মনিরুজ্জামান, ড. মো. আবু সাইদ খান এবং মু. মাহ্মুদ হোসেন। চট্টগ্রাম থেকে নির্বাচিত সদস্যরা হলেন সিদ্ধার্থ বড়ুয়া এবং মোহাম্মদ সেলিম উদ্দীন।
এছাড়া, আইসিএবি’র ঢাকা আঞ্চলিক কমিটির ৯ জন সদস্য নির্বাচিত এবং চট্টগ্রামে আঞ্চলিক কমিটির ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি