রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে কাজানে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রাশিয়ার কাজান শহরের মেয়র আইলাসার ম্যাস্টিন ঘোষণা দিয়েছেন হ্যাটট্রিক করলেই রাশিয়ায় এক খণ্ড জমি দেয়া হবে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।
রাশিয়ার স্থানীয় এক সংবাবদ মাধ্যমে তিনি বলেন, সে যদি আজ হ্যাটট্রিক করতে পারে তাহলে তাকে জমি দেয়ার জন্য আমরা স্পন্সর খুঁজে বের করব।
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা, পর্তুগাল বাদ পড়ে যাওয়ায় লিওনে মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেশে ফিরে গেছেন। তারকা ফুটবলারদের মধ্যে নেইমারের ব্রাজিল টিকে আছে বিশ্বকাপে। দলের জয়ে অসাধারণ খেলে যাচ্ছেন তিনি। তারপরও নেইমারের কীর্তির প্রায় সবটুকুই ঢাকা পড়ে যাচ্ছে তার এভাবে বারবার পড়ে গিয়ে কাঁতরানোর দৃশ্যতে।
কাজানের এই মেয়র নেইমারের খেলার প্রশংসা করলেও তার মাঠে পড়ে যাওয়া নিয়ে সমালোচনা করেছেন।
ইত্তেফাক/রেজা