সুইডেন জিতবে, শাহীনের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপের শুরুর দিকে শাহিনের ফর্ম তেমন ভাল যাচ্ছিল না। তবে বিশ্বকাপ যত গড়াচ্ছে সে যেন হয়ে উঠছে ‘গণক ঠাকুর’। যা ভবিষ্যদ্বাণী করছে তাই মিলে যাচ্ছে। 
 
সংযুক্ত আরব আমিরশাহীর এক উট হল শাহীন। বিশ্বকাপের বাজারে সে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করছে। 
 
বেলজিয়ামের বিরুদ্ধে ব্রাজিল জিততে পারবে না। শাহীন এমনই ভবিষ্যদ্বাণী করেছিল। তার আগে রাশিয়ার কাছে স্পেনের হারের আভাসও দিয়েছিল সে। শাহীনের এবারের ভবিষ্যদ্বাণী, আজ রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া জিততে পারবে না। সেমিফাইনাল খেলবে রাশিয়া ও সুইডেন। 
 
২০১৪ বিশ্বকাপে অক্টোপাস পল-এর কথা এখনও অনেকেরই মনে আছে। সেবার বিশ্বকাপের সময় প্রতিটা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিচ্ছিল পল। এবার কী তার জায়গা নিতে পারবে শাহীন? 
 
ইত্তেফাক/রেজা