জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলায় চারজন সাংবাদিক আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিগতিশীল ছাত্রজোট ‘সারদেশে ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের’ প্রতিবাদে মিছিল বের করলে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। এ সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগ তাদের উপরও হামলা চালায়।
ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ ১০ জন আহত হন। গুরুতর আহত সমকাল পত্রিকার লতিফুল ইসলাম ও আমার সংবাদ পত্রিকার আসলাম অর্ককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ছাড়াও জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সামি সরকার, ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আহসান জোবায়ের ও ডেইলি সান পত্রিকার সাংবাদিক কবির হোসেন আহত হন।
ইত্তেফাক/ইউবি