নির্মম নির্যাতনের স্মৃতি নিয়ে সৌদি থেকে ফিরলেন আরো ৪১ গৃহকর্মী

নির্মম নির্যাতনের স্মৃতি নিয়ে সৌদি আরব থেকে ৪১ নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। সোমবার বিকাল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে তারা সৌদি আরবের রিয়াদের সফর জেল (ইমিগ্রেশন ক্যাম্প) থেকে দেশে ফিরেন। 
 
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেল শাখার একটি সূত্র জানায়, এ পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে ৯৬ জন নারী দেশে ফিরেছেন। 
 
গত ৩০ জুন জেট এয়ারওয়েজের একটি বিমানে দেশে ফেরেন নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারানো নারী রুপালী। ২৬ জুন দেশে ফেরেন আরো ২২ নারী। এর আগে ৪ জুন রাতে দেশে ফেরেন ৩০ জন, ১৮ জুন ১৬ জন ও ১৯ জুন এয়ার এরাবিয়ার বিমানে দেশে ফিরেন ২৭ নারী। দেশে ফেরার অপেক্ষায় এখনো ২১৭ নারী গৃহকর্মী সৌদি আরবের সফর জেলে অপেক্ষা করছেন।
 
ইত্তেফাক/ইউবি