রাজধানীর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামাল আড়তের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কারওয়ান বাজারের কাঁচামাল আড়তের একটি দোকানে আগুন লাগে। প্রথমে বাজারের দোকানদাররা আগুন নেভোনোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। 
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
 
ইত্তেফাক/ইউবি