স্টোকহোম থেকে লিভারপুলে শাকিরি

চলমান বিশ্বকাপে ভালোভাবেই নিজের জাত চিনিয়েছেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার জের্দান শাকিরি। ফলাফলও পেয়েছেন হাতেনাতেই। সুযোগ হয়ে প্রিয়দল লিভারপুলে যোগ দেয়ার।
 
লিভারপুল ও এই তারকা ফুটবলারের মধ্যে মনের লেনাদেনা আগেই হয়েছিলো। তবে লিভারপুলে যোগ দেয়াতে বোধ হয় দেরিটা হয়েছে বিশ্বকাপের জন্যই। সুইজারল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচেই শুরু করেছিলেন শাকিরি। গুরুত্বপূর্ণ গোল করে দলকে দ্বিতীয় রাউন্ডেও নিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের আগেই শাকিরির ক্লাব স্টোক সিটি রেলিগেটেড হয়ে যাওয়ায় তার নতুন ক্লাবে যাওয়াটা ছিল সময়ের ব্যাপারই। অবশেষে গুজবকে সত্য করে লিভারপুলে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী উইঙ্গার শাকিরি।
 
২০১৫ সালে প্রিমিয়ার লিগে আসার আগে শাকিরি খেলেছেন ইন্টার মিলান আর বায়ার্ন মিউনিখে।  ক্লাবের হয়ে কখনই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। বিশ্বকাপটা তাই একটা পরীক্ষাও ছিল তার জন্য। সেখানে ভালোভাবেই উতরেছেন, তাই বড় ক্লাবেই আবার ঠাঁই করে নিলেন। স্টোকের কাছ থেকে শাকিরিকে কিনতে লিভারপুলকে খরচ করতে হয়েছে ১৩ মিলিয়ন পাউন্ড।
 

ইত্তেফাক/এএম