পেরিসিচের ফাইনাল খেলা নিয়ে সংশয়

আগামী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এ ম্যাচের আগে মিডফিল্ডার ইভান পেরিসিচকে নিয়ে চিন্তায় পড়ে গেছে ক্রোয়েশিয়া। উরুর চোটে পড়েছেন তিনি। তাই ফাইনাল ম্যাচে পেরিসিচের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
 
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে উরুর ইনজুরিতে পড়েন পেরিসিচ। ব্যাথা পাবার পর মাঠেই তাকে চিকিৎসা করা হয়। ম্যাচ শেষেও স্থানীয় একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় পেরিসিচকে। কিন্তু পেরিসিচের কোন উন্নতি হয়নি। 
 
ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো ডেলিচ বলেন, ‘পেরিসিচকে নিয়ে আমরা চিন্তা রয়েছি। শুধু পেরিসিচ নয়, অনেকেই কিছু না কিছু সমস্যায় আছে। তবে ছেলেরা এখনও ফাইনালে ওঠার আনন্দ উপভোগ করছে। এখনই তাই ফুটবলারদের সুস্থতা নিয়ে কিছু বলতে চাই না। আরও কিছু সময় লাগবে তাদের ব্যাপারে সর্বশেষ আপডেট দিতে।’
 
ইত্তেফাক/রেজা