লর্ডসে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৮৬ রানে ভারতকে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সমতা ফেরাল ইংল্যান্ড। ৩২৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ভারত ২৩৬ রানে অলআউট হয়ে যায়।
এদিন জো রুটের ব্যাট থেকে এল ঝকঝকে ১১৩ রানের ইনিংস। দায়িত্ব নিয়ে ইংল্যান্ড ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি।
টস জিতে ব্যাট করতে নেমে জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে। কুলদীপ যাদব ১০ ওভারে ৬৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ভারতের বিরাট কোহলি (৪৬) ও সুরেশ রায়না (৪৫) ছাড়া আর কেউ সাফল্য পাননি।
এদিকে ওয়ান ডে ক্রিকেটে একই দিনে ১০ হাজার রান ও ৩০০ ক্যাচ ধরে ফেললেন মোহেন্দ্র সিং ধোনি। ২৭৩ ইনিংসে ১০ হাজার পেরোলেন তিনি। জোস বাটলারের ক্যাচ ধরে ৩০০ নম্বর ক্যাচের ক্লাবে রান লেখালেন ধোনি।
ইত্তেফাক/ইউবি