পবিত্র হজব্রত পালন করতে গিয়ে মক্কায় মোহাম্মদ আমির হোসেন (৫৪) নামে এক বাংলাদেশী হজ্জ যাত্রী মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে মক্কা হজ অফিস সূত্রে জানা গেছে।
তার পাসপোর্ট নং বিআর০৯৪৭১৩১১। ই-হজ আইডি নং ৫৪৮৮১৪৬। তার বাড়ি নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডে।
কাউন্সিলর (হজ) মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, আমির হোসেন আল কুতুব ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ১৫ জুলাই সৌদি এয়ারলাইন্সের (এসভি৮০৩) ফ্লাইটে সৌদি আরব আসেন। তিনি ১৬ জুলাই মক্কা নগরীতে মারা যান।
ইত্তেফাক/নূহু