এম বাপ্পেকে 'অল্প বয়স্ক এলিয়েন' উপাধি দিলেন ভারানে

ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে এম বাপ্পের প্রশংসা করে তাকে 'অল্প বয়স্ক এলিয়েন' উপাধি দিয়েছেন। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা পাওয়ার পেছনে এম বাপ্পের অবদান অনেক বলে তিনি মনে করেন।

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে এম বাপ্পে মোট ৪টি গোল করেছেন এবং ফিফার 'ইয়াং অফ দ্যা টুর্নামেন্ট' এ পুরষ্কৃত হন তিনি। এ বিশ্বকাপে তিনিই একমাত্র ১৯ বছর বয়সী খেলোয়াড়। এর আগে ১৯৫৮ সালে ব্রাজিলের পেলে ১৮ বছর বয়সী খেলোয়াড় হিসেবে সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ খেলেন।   

ভারানে ফ্রান্সের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তার প্রশংসা করে বলেন, 'আমি এর আগে অনেক এলিয়েনের সঙ্গে খেলেছি কিন্তু এই প্রথমবার আমি অল্প বয়স্ক এলিয়েনের সঙ্গে খেলছি।'

তিনি আরও বলেন, 'তার মধ্যে একটি গুণ বেশ লক্ষণীয়। মাঠে অনুশীলন নিয়ে কথা বলতে গেলে পুরোটা বলার আগে তিনি খুব দ্রুত বুঝে ফেলেন।'

রাফায়েল ভারানে ৭ বছর হলো রিয়াল মাদ্রিদে খেলেন। তিনি মনে করেন, একজন খেলোয়াড় তার সর্বোচ্চ চেষ্টা ছাড়া তার দলের জন্যে ভাল কিছু করতে পারে না।

ইত্তেফাক/জিআরএস/নূহু