জিম্বাবুয়েকে ৪০০ রানের টার্গেট দিল পাকিস্তান, ফখর জামান ২১০*

জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩০৪ রানের ওপেনিং জুটি গড়ে বিশ্বরেকর্ড করেছেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম-উল-হক ও ফখর জামান।
 
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। এরপর শুরু থেকেই দেখেশুনে খেলে ইনিংসের ৪২তম ওভারে ফিরে যান ইমাম-উল-হক। কিন্তু প্যাভিলিয়নে ফেরার আগে ফাখর জামানের সাথে জুটি করে উদ্বোধনী জুটিতে তুলেছেন ৩০৪ রান। ইমাম বিদায় নেন ১১৩ রানে।
 
এর আগে ২৮৬ রানের জুটি গড়ে এই রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার সনাথ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা। ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে তারা এই রেকর্ড গড়েছিলেন।
 
এরপর আসিফ আলী ও ফখর জামান নিরাপদে ইনিংস শেষ করেন। নির্ধারিত ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৯৯ রান। জিম্বাবুয়ের জয়ের লক্ষ্য তাই ৫০ ওভারে ঠিক ৪০০। ফখর জামান ২১০ রানে অপরাজিত থাকেন। তৃতীয় ব্যাটসম্যান আসিফ আলীও তুলে ফেলেছেন তার অর্ধশতক। 
 
ইতোমধ্যে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। 
 
ইত্তেফাক/রেজা