আসিফ চৌধুরীকে জিওডি অ্যাওয়ার্ড প্রদান

চৌধুরী গ্রুপের প্রধান নির্বাহী আসিফ এ চৌধুরীকে এশিয়ার মানবিক কূটনীতিবিদ হিসেবে জিওডি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। রবিবার ভারতের কলকাতায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
 
আসিফ এ চৌধুরী চিলি’র অনারারী কনসাল, তিনি তার কূটনৈতিক প্রচেষ্টাগুলোর মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একইভাবে তার ব্যবসা, আদর্শ ও মূল্যবোধের সাথে দাতব্য কাজের মাধ্যমে মানুষের মর্যাদা উন্নয়ন, দারিদ্র্য নিরসন, নারীর ক্ষমতায়ন করে যাচ্ছেন।
 
রাজকুমারী রাদেন দাতোসেরি মারিয়া আমর তরেস ২০১১ সালে ‘উই কেয়ার ফর হিউমিনিটি’ (ডব্লিউসিএইচ) প্রতিষ্ঠা করেন। অলাভজনক এ সংস্থাটির সদর দপ্তর  মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডব্লিউসিএইচ প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বব্যাপী নানা বিষয়ে যেমন মানবাধিকার, বিশ্ব শান্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণ, দারিদ্র্য নিরসন, সবুজ পরিবেশ ও ক্ষমতায়ন নিয়ে কাজ করছে।
 
ইত্তেফাক/ইউবি