তাড়াশে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

তাড়াশ পৌর সভার ওয়াপদা বাঁধ এলাকার নূর হোসেন (৪১) যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৪ জানুয়ারি তার স্ত্রী সাবানা খাতুনকে হত্যা করেন। ওই ঘটনায় তার ভাই আবু সাইদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুর সারে ১২টার দিকে সিরাজগঞ্জ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ ফজলে খোদা নাজির স্ত্রীকে হত্যার দায়ে নূর হোসেনের মৃত্যুদণ্ডাদেশ দেন। 
 
ইত্তেফাক/আরকেজি