দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা

 
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
 
মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশর মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
 
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ সকাল ৬টা পর্যন্ত বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে বার্তায় জানানো হয়।
 
আজ সকাল ৬টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়েছে ১২৬ মিলিমিটার সন্দ্বীপে এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪ দশমিক ৩ ডিগ্রি ও সর্বনিম্ন সন্দ্বীপে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ