জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরে নাশকতার অভিযোগে জামায়াত নেতা আব্দুস সালাম (৪০) কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার মীরপুর ইউনিয়নের আধূয়া গ্রামের আশাবাদ উল্ল্যার ছেলে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আধূয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আব্দুস সালাম জামায়াতের একজন সক্রিয় সদস্য। তাকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। ঐদিন তাকে আদালতে পাঠানো হয়েছে।