সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
মানববন্ধন শেষে ইবিসাসের সাধারণ সম্পাদক ইমরান শুভ্রর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি কে এম মাহ্ফুজ মিশু, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, দপ্তর সম্পাদক শাহাদাত তিমির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জুয়েল হোসেন তনু, হুমায়ুন কবীর জীবন, সাইফুল্লাহ হিমেল, এ আর রাশেদ, সরকার মাসুম, আবু হুরায়রা মন্টি, আশিকুর রহমান বনিসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা।
ইত্তেফাক/ইউবি