শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় যুব দলের হয়ে অভিষেক ঘটেছে শচীন পুত্র অর্জুনের। বিদেশের মাটিতে চার দিনের টেস্ট ম্যাচে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন তিনি। তবে এবার আলোচনায় এসেছেন অন্য এক কারণে।
সম্প্রতি শচীন পুত্রকে দেখা গেল এক নারীর সঙ্গে লাঞ্চ করতে। লন্ডনের বিখ্যাত ফাস্ট ফুড ‘নান্দোস’-এ তারা গিয়েছেন। দুজনে মিলে ছবিও তুলেছেন। সেই ছবি আবার নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অর্জুন।
ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানিয়েল ওয়াটের সঙ্গে লাঞ্চ করেছেন অর্জুন। বেশ খোশ মেজাজেই আছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ড্যানিয়েলকে হাসি মুখে সেলফি তুলতে। আর খাওয়ার মাঝেই ক্যামেরায় দিকে তাকিয়ে অর্জুন।
প্রসঙ্গত, বিরাট কোহলিকে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ড্যানিয়েল। বর্তমানে কিয়া সুপার লিগ টি-টোয়েন্টিতে সাউদার ভাইপার্স-এর হয়ে খেলছেন তিনি।
ইত্তেফাক/জেডএইচ/