প্রীতি ম্যাচে বায়ার্নের ২০ গোল

নতুন মৌসুম শুরু হওয়ার আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার জন্য এর থেকে ভাল সুযোগ হয়ত আর আসতো না বায়ার্ন মিউনিখের সামনে। আর সেই চিন্তাকে মাথায় রেখে প্রাক মৌসুম শেষ প্রীতি ম্যাচে অপেশাদার ক্লাব রোটাচ-এগার্নকে ২০-২ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
 
ডিএফএল-সুপারকাপে তিনদিন পরে এইনট্যাচ ফ্র্যাংকফুর্টের মোকাবেলা করতে নিকো কোভাচের দল। তার আগে একপেশে ম্যাচে বেভারিয়ান্স মিনোস রোটাচ-এগার্নের বিপক্ষে কোন ছাড় দেয়নি বায়ার্ন।
 
কিংসলে কোম্যান, রবার্ট লিওয়ানোদোস্কি, সান্দ্রো ওয়াগনার ও ম্যাক্সিমিলিয়ান ফ্র্যাংকে প্রত্যেকেই হ্যাটট্রিক করেছেন। অন্যদিকে থমাস মুলার ও হামেস রদ্রিগেজ করেছেন দুটি করে গোল।

ইত্তেফাক/এএম