পবিত্র হজ পালনে যাচ্ছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট বাদ দিলে অসাধারণ এক সফর কেটেছে বাংলাদেশ দলের। এই সফরে দুই সিরিজে দারুণ পারফর্ম করেছেন সাকিব আল হাসান।  কিন্তু পুরো সফরে চোটের ব্যথা নিয়ে খেলেতে হয়েছে তাকে।
 
ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দে সেই ব্যথা সাকিব ভুলে থাকলেও পুরোপুরি ভালো হয়নি। তবে এবার ব্যথা আর বয়ে বেড়াতে চাচ্ছেন না তিনি। এ জন্য যত দ্রুত সম্ভব অপারেশন করতে চান। 
 
তবে বাংলাদেশের টেস্ট এবং টি২০ অধিনায়কের অস্ত্রোপচারের বিষয়ে অবশ্য এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এই সুযোগে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন অলরাউন্ডার। সুস্থ ও সুন্দরভাবে যাতে হজ পালন করতে পারেন সেজন্য দোয়া প্রার্থনা করেছেন দেশের মানুষের কাছে।
 
এ বিষয়ে সাকিব তার ফেসবুকে লিখেন, ‘এই পবিত্র জিলহজ মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি।’
 
ইত্তেফাক/জেডএইচ/