স্পেনের স্থানীয় অধিবাসীদের মতো বাংলাদেশি প্রবাসীরাও অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন গ্রীষ্মের (সামার) জন্য। দীর্ঘ শীতের জীর্ণতা ও নীরবতা কাটিয়ে প্রকৃতি যেমন এ সময় নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠেন বিভিন্ন আনন্দ আয়োজনে। এরই ধারাবাহিকতায় স্পেনে বসবাসরত কুমিল্লাবাসী মেতে উঠেছিলেন বনভোজন ও সমুদ্র সৈকত ভ্রমণে। কুমিল্লা সমিতি, মাদ্রিদ স্পেনের উদ্যোগে বৃহস্পতিবার সৌন্দর্যে বিশ্বখ্যাত স্পেনের আলিকান্তে অঞ্চলের বেনিডরম সমুদ্র সৈকত।
IMG0
সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এ সমুদ্র সৈকতটিতে অনুষ্ঠিত হয় সমুদ্র ভ্রমণ ও বনভোজন। ৫৫১ কিলোমিটার দূরের ভ্রমণে প্রবাসীরা আনন্দে দিনটি অতিবাহিত করেন। রাজধানী মাদ্রিদের গ্লরিয়েতা এম্বাখাদোরেস থেকে সকাল ৬ টায় বাস যোগে রওয়ানা হয়ে প্রায় ৬ ঘণ্টা পর গন্তব্যস্থলে পৌঁছান তারা।
যাত্রার শুরুতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও স্বাগত জানান সমিতির সভাপতি আনিসুর রহমান মজুমদার রুবেল। এ সময় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম শিপন, উপদেষ্টা মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মাসুম প্রমুখ।
IMG1
লং জার্নির সময় বাসে মাইক্রোফোনের সাহায্যের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বার। গান, কৌতুক, রম্য ধাঁধা পরিবেশন করে মাতিয়ে রাখেন আবুল হাসেম ও সমিতির উপদেষ্টা মুরাদ মজুমদার ও বশির আহমদ।
IMG2
সভাপতি আনিসুর রহমান মজুমদার রুবেল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি কালচারের সঙ্গে পরিচয় করানোর গুরুত্বারোপ করেন এবং দেশ ও প্রবাসে কুমিল্লা বাসীর কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
IMG3
প্রবাসে ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে প্রশান্তি নিতে এই সমুদ্রভ্রমণ ও বনভোজনে উপস্থিত হয়েছিলেন দলমত নির্বিশেষে বহু প্রবাসীরা। যাদের সরব উপস্থিতিতে এই মিলন মেলা মুখরিত হয়ে ওঠে তারা হলেন- স্পেন বাংলা প্রেসক্লাব এর সদস্য কবির আল মাহমুদ, ব্যবসায়ী নাহিদ আনোয়ারুল, সমিতির উপদেষ্টা লন্ডন প্রবাসী মোখলেসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম শিপন, মহিলা সম্পাদক মাকসুদা আক্তার, প্রচার সম্পাদক বশির আহমদ, ইউসুফ মোহাম্মদ , মো. জাহিদ, মো. শিপন প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ