আইসিসির ফ্যান অব দ্য উইক মিরপুরের ‘মেট্রো রেল ক্রিকেট’

আইসিসির ফ্যান অব দ্য উইক হয়েছে মিরপুরে মেট্রোরেল প্রজেক্টের জায়গায় খেলা একদল কিশোর। রবিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে। 
 
ক্যাপশনে তারা লিখেছে, বিশ্বের নানা প্রান্তে ক্রিকেটের আয়োজন কত রকমের হতে পারে, তা দেখে আমরা মুগ্ধ। তেমন একটি ঢাকার কাজিপাড়ায় রেলওয়ে কনস্ট্রাকশন সাইট (মেট্রোরেল) হয়ে গেছে একটি ক্রিকেট পিচ! যারা খেলছে, তারাই আমাদের ফ্যান অব দ্য উইক। ছবিটি পাঠানোর জন্য হাবিব প্রান্তকে অসংখ্য ধন্যবাদ।
 
ছবিতে দেখা যাচ্ছে, মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেল প্রজেক্টের একটু ফাঁকা জায়গায় ক্রিকেট খেলছে কিশোররা। প্রজেক্টের ভেতর দেখা যাচ্ছে যন্ত্রসহ নানা সামগ্রী। দেখে মনে হচ্ছে, সন্ধ্যার সময় তোলা ছবি এটি। 
 
উল্লেখ্য, গত মাসে বাংলাদেশের ২ বছরের এক শিশুর চোখ ধাঁধানো ব্যাটিংয়ের ভিডিওকে ফ্যান অব দ্য উইক হিসেবে নির্বাচিত করেছিল আইসিসি।
 
ইত্তেফাক/জেডএইচ/