লর্ডসে এন্ডারসনের ১০০ উইকেট

প্রথম পেস বোলার হিসেবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। রবিবার সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ভারতীয় ওপেনার মুরালি বিজয়কে শূন্য রানে আউট করে অনন্য এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ম্যাচে দ্বিতীয়বারের মতো বিনা রানে বিদায় নিয়েছেন ওই ভারতীয় ব্যাটসম্যান।
 
লর্ডসে এত দিন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১০০ উইকেট শিকারের রেকর্ডটি এককভাবে দখলে রেখেছিলেন সাবেক শ্রীলংকান স্পিনার মুত্তিয়া মুরলিধরন। তিনিও ওই ভেন্যুতে ১০০টি টেস্ট উইকেট সংগ্রহ করেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিকও মুরলিধরন।
 
ইত্তেফাক/এএম