পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। আগামী ১৭ আগস্ট শুক্রবার থেকে ছুটি শুরু করে চলবে ২৬ আগস্ট পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘আগামী ১৭ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম ১৯ আগষ্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে’।
উল্লেখ্য, ১৭ ও ১৮ তারিখ এবং ২৪ ও ২৫ তারিখ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারনে প্রশাসনিক কার্যক্রম ১৭ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে আবাসিক হল বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘হল বন্ধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ইত্তেফাক/নূহু