জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। পাসের হার ৭২.২৫%।
প্রকাশিত ফল সন্ধ্যা ৭টায় যেকোন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে NUMF Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
এ পরীক্ষায় ৩১টি বিষয়ে সারাদেশে ১৪৪টি কলেজের ১,৬৬,১৩৪ জন পরীক্ষার্থী মোট ১১০টি কেন্দ্রে অংশগ্রহণ করে ১,২০০৩১ জন উত্তীর্ণ হয়েছে।
ইত্তেফাক/আরকেজি