উপমহাদেশে লা লিগার খেলা সম্প্রচারের সত্ব কিনেছে ফেসবুক

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ এখন থেকে ফেসবুকের মাধ্যমে স্প্যানিশ ফুটবল লা লিগার খেলা দেখতে পারবেন। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে যার ফলে লা লিগার পরবর্তী তিনটি সিজনের প্রতিটি খেলা সরাসরি দেখা যাকে ফেসবুকের মাধ্যমে। আগে এই সরাসরি সম্প্রচারের স্বত্বাধিকার ছিল সনি পিকচারস নেটওয়ার্কের।
 
বাংলাদেশ ছাড়াও এই খেলা ভারত, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা এবং পাকিস্তান থেকে দেখা যাবে।
 
জানা যায়, এই অঞ্চলে ফেসবুকের ৩৪৮ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে, তার মধ্যে ভারতেই আছে ২৭০ মিলিয়ন।
 
এটাই ফেসবুক এবং টেক ইন্ডাস্ট্রির সাথে সর্বশেষ পদক্ষেপ। এখানে বিশাল অংকের অর্থের বিনিয়োগ রয়েছে উদীয়মান এই লাইভ স্ট্রিমিং সার্ভিসের জন্য। তবে এই চুক্তির শর্তাবলী কী সেগুলো প্রকাশ করা হয়নি।
 
ফেসবুকের গ্লোবাল লাইভ স্পোর্টস এর পরিচালক রয়টারর্সকে বলেছেন, লা লিগার স্ট্রিমিং প্রথমে কোন বিজ্ঞাপন ছাড়াই যাবে। কিন্তু বিবেচনা করা হচ্ছে ভবিষ্যতে কিভাবে আরো ভালো করে বাস্তবায়ন করা যায়।
 
পিটার হুটন এই নিউজ এজেন্সিকে বলেন ‘এটা একটা চুক্তি । তবে এটা এমন নয় যে ব্রডকাস্ট ওয়ার্ল্ডের জন্য এটা একটা বড় হুমকি।’
 
ফেসবুক লা লিগা চুক্তি গ্লোবাল ট্রেন্ডের একটা অংশ। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ