নেইমারকে ছেলের সারপ্রাইজ

বার্ষিক উদযাপনের জন্য সম্প্রতি নিজ দেশ ব্রাজিলে গিয়েছিলেন নেইমার। সে সময় সাত বছর বয়সী ছেলে ডেভিড লুকা ডি দ্য সিলভা এ সময় তাকে দারুণ এক সারপ্রাইজ উপহার দেয়।
 
নেইমার যখন ঘরে প্রবেশ তার আগে একটা দেয়ালেরন পাশে নিজেকে আড়াল করে রেখেছিল। সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি ও একটি ভিডিও দিয়েছেন নেইমার। ওই ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতরে প্রবেশ করতেই হঠাৎ এক লাফে বাবার পায়ের সামনে চলে যায় ডেভিড। তখন নেইমার তাকে কোলে নিয়ে ঘরের ভিতের প্রবেশ করেন।    
এরপর বাবা-ছেলে একসঙ্গে অনেক্ষণ এনজয় করেন। নেইমারও তার ছেলের জন্য আনা উপহার তাকে দেন।
IMG0
২৬ বছর বয়সী নেইমারের ছেলে ডেভিডের বয়স এখন সাত বছর। অর্থাৎ মাত্র ১৯ বছর বয়সেই বাবা হয়েছিলেন তিনি।
 
ইত্তেফাক/কেআই