ফুটবল ক্লাবে ফুটবলাররাই থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু ফুটবলারদের জায়গায় যদি ছাগল চলে আসে তাহলে ব্যাপারটি কেমন হবে? ঠিক এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে তুরস্কের ফুটবল ক্লাব গালস্পরে।
তারা ১৮ জন তরুণ খেলোয়াড়কে বিক্রি করে ১০টা ছাগল কিনেছে। ক্লাবটির ভাষ্য, তরুণ দলগুলির জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্থা নেই। নেই কোনো স্পনপ্সরশিপও, তাই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
গালস্পরের প্রেসিডেন্ট কেনান বুইয়ুক্লেলেবি বলেন, আমাদের একটা স্থায়ী আয় দরকার। বাচ্চাদের জন্য আরও অর্থের প্রয়োজন। কিন্তু আমাদের কোন সরকারি অনুদান বা কর্পোরেট সাপোর্ট নেই। আমরা ১৫ হাজার লিরা (তুরস্কের মুদ্রা) আয় করেছি খেলোয়াড়দের বিক্রি করে। আশায় আছি আরও ৫০০০ লিরা আয় হবে ছাগলের দুধ বিক্রি করে। ফলে অতিরিক্ত খরচ মেটাতে পারব আমরা। খবর: মাদ্রিদ জার্নাল
উল্লেখ্য, গালস্পরে তুরস্কের প্রাচীন দল। এটা ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।
ইত্তেফাক/জেডএইচ