জাতীয় শোক দিবস নিয়ে প্রকাশিত হলো ‘অনিন্দ্য’ শ্রাবণ সংখ্যা

শোন একটি মুজিবরের থেকে/লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি/আকাশে বাতাসে ওঠে রণি/বাংলাদেশ আমার, বাংলাদেশ।
 
শিল্প-সাহিত্য ও সংস্কৃতির লিটল ম্যাগ ‘অনিন্দ্য’ এবার বের করল জাতীয় শোক দিবস সংখ্যা-২০১৮। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রকাশিত প্রথম সংকলনটি উৎসর্গ করা হয়েছে আবদুল আজীজ, আলতাফ আলী হাসু ও সিরাজুল ফরিদকে, যাদের দুঃসাহসী ও প্রতিবাদী ভূমিকা ছিল ওই নির্মম সময়ে।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে এই সংখ্যায় চারণ কবি মোসলেম উদ্দিন বয়াতি রচিত জারিগান থাকছে। গল্প লিখেছেন- মামুন হুসাইন, সৈয়দ রিয়াজুর রশীদ, অজয় কুমার রায়, চন্দন চৌধুরী, পাভেল মাহমুদ, আনিস রহমান, লুৎফুল হোসেন, কামরুল হাসান সিদ্দিকী। নাটক লিখেছেন অপু শহীদ।IMG0
 
হাবিব ওয়াহিদ সম্পাদিত শ্রাবণ সংখ্যাটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।
 
ইত্তেফাক/এমআই