পাবনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

পাবনা প্রতিনিধি  পাবনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার সকালে শহরের আব্দুল হামিদ রোডে পাবনা প্রেসক্লাবের সামনে আমরাই পারি জোট, ওয়াইডাব্লিউসিএ, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা ও যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক, পাবনার যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, আইনজীবী, সুশীল সমাজ এবং সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে নারী ও শিশু নির্যাতন বন্ধ, বাল্যবিয়ে রোধ, যৌন হয়রানী বন্ধের দাবী জানিয়ে বক্তব্য দেন আমরাই পারি জোটের পাবনার চেয়ারপার্সন আব্দুল মতীন খান, বাঁচতে চাই’র আব্দুর রব মন্টু, আসিয়াবের আব্দুস সামাদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যবস্থাপক লুইস গোমেজ প্রমুখ।