টরন্টোতে জমজমাট স্বর্ণালী সন্ধ্যা

কানাডার টরন্টো প্যাভিলিয়ন মঞ্চে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান স্বর্ণালী সন্ধ্যা। প্রবাসী বাঙালিরা ওই অনুষ্ঠান উপভোগ করেন।
IMG0
মনোজ্ঞ স্বর্ণালী সন্ধ্যায় নাটকে অংশ নেন- সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, আহমেদ হোসেন, রদিয়া, অপূর্ব, ময়ূখ। সংগীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার। উপস্থাপনা করেন সাবিনা বারী লাকি এবং অজন্তা চৌধুরী।
 
টরন্টো-ঢাকা কালচারাল নেট ওয়ার্কের এটাই ছিল প্রথম অনুষ্ঠান। আগামীতেও এই সংগঠন এ ধরণের আয়োজন করবে বলে জানা যায়।
 
ইত্তেফাক/আরকেজি