প্রায় দেড় মাস ব্যাপি বাংলাদেশে রাজনৈতিক ও ব্যক্তিগত সফর শেষে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান শনিবার আমিরাত এয়ারলাইন্সে জেনেভা বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা।
শ্যামল খান উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় করেন। এ সময় তিনি বাংলাদেশ সফরের সময় সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব কার্যকলাপ ও কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে তার ব্যখ্যা দেন।
শ্যামল খান জানান, তিনি গণভবনে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এর সঙ্গে দেখা করেছেন। এরপর তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সন্মানীত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের সঙ্গে পৃথকভাবে সুইজারল্যান্ড আওয়ামী লীগের বর্তমান বিভিন্ন দিক নিয়ে আলোচনা ছাড়াও দেশ ও প্রবাসের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন। নিজ জেলা টাঙ্গাইল আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন তিনি।
টাঙ্গাইল স্টেডিয়াম ব্রিজ কেন্দ্রে তিনি সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন করেন বলে জানান শ্যামল খান।
এসময় জেনেভা বিমান বন্দরে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অরুন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গৌড়ী চরন সসিম, পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন চাকমা, শশী খান, কল্যান পাল, বেলাল চৌধুরী, হামিদ মিয়াসহ আরো অনেকে।
ইত্তেফাক/কেকে