জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন ১ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  স্নাতক (সম্মান) ও  প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ১ সেপ্টেম্বর বিকাল ৪ টা থেকে শুরু হবে। চলবে ১৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
 
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
 
উভয় কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি, নির্দেশিকাসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। 
 
ইত্তেফাক/জেডএইচ