যুদ্ধ না হলেও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা উচিত : খামেনি

 
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুদ্ধের সম্ভাবনা না থাকলেও ইরানের উচিত প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করা। গতকাল রবিবার বিমান বাহিনীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
খামেনির ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক দিক দিয়ে হয়তো যুদ্ধ বাধার সম্ভাবনা নেই। কিন্তু সশস্ত্র বাহিনীকে আরো সতর্ক এবং উন্নত অস্ত্রের অধিকারী হতে হবে। একদিন আগে তেহরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরো উন্নত করা এবং আধুনিক যুদ্ধবিমান ক্রয় করা হবে বলে জানায়।-আল-জাজিরা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ