গ্রিসে জন্মাষ্টমী উদযাপন, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা

অন্যায় ও অশুভ শক্তিকে দূর করে ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে শ্রীকৃষ্ণের মানবতার দর্শনকে স্মরণ করে গ্রিসে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। ২ সেপ্টেম্বর উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করে গ্রিসের হিন্দু কমিউনিটি। 
 
এ উপলক্ষে এথেন্সের ওমোনিয়ায় অবস্থিত শ্যাম মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরে পূজারী ও ভক্তরা সমবেত হয়ে ধর্মীয় অর্চনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করেন। নিজেদের ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করেন।
IMG0
জন্মাষ্টমীতে এ বছরই প্রথম এথেন্সে বিশেষ সম্প্রীতি র‍্যালি আয়োজন করা হয়। এথেন্সের ওমোনিয়া কেন্দ্র থেকে শুরু করে সিনতাগমাতে অবস্থিত গ্রিক সংসদ ভবন পর্যন্ত র‍্যালি হয়।  
 
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীমউদ্দিন এথেন্সের ওমনিয়ায় অবস্থিত শ্যাম মন্দির পরিদর্শন করেন। রাষ্ট্রদূত হিন্দু সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ধর্মীয় সহিঞ্চুতা এবং সম্প্রীতিপূর্ণ একটি দেশ। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়ার জন্য সকল সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। 
 
IMG1
রাষ্ট্রদূতের সহধর্মিণী শায়লা পারভীন, দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী,  প্রথম সচিব সুজন দেবনাথসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ ও দূতাবাস পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
IMG2
ইত্তেফাক/জেডএইচ