দিনাজপুরে শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ইউপি সদস্যসহ শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ইউপি সদস্য মোঃ আব্দুল হালিমসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার।

বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিমউদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় ও যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সমাজসেবক ওস্তাদ মোঃ সাইফুল ইসলাম, ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।