আফগানিস্তানে বোমা বিস্ফোরণে তালেবান নেতা মোল্লাহ ঘোওসুডিং ওরফে সিয়া খানসহ ৭ জন নিহত হয়েছে। বুধবার বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাওয়ের বাইরে এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র নাকিবুল্লাহ আমিনি বলেন, ‘কুখ্যাত তালেবান নেতা মোল্লাহ ঘোওসুডিং ওরফে সিয়া খান বুধবার কালা-ই-নাও শহরের বাইরে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণে সঙ্গীসহ মারা যান তিনি।’
এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আফগান সরকার।
সরকারের এক মুখপাত্র তাকে ‘ভয়ঙ্কর সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, সিয়া খানের মৃত্যু বাদঘিস প্রদেশে তালেবানের প্রভাব বিস্তারের ক্ষেত্রে একটি বড় ধাক্কা।
এ ব্যাপারে কোন মন্তব্য করেনি তালেবান।
ইত্তেফাক/টিএস