জাপানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড় টাইফুন জেবির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭২ কিলোমিটার।
ঝড়ের পর বিমানের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ রুটগুলোতে ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে। ঝড়ের আঘাতের দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ট্যাংকার বিধ্বস্ত হয়েছে।
পশ্চিম ও মধ্যাঞ্চলে বিদ্যুত্ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ৪০ হাজার মানুষ। জেবি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।