প্রাইমারির ভোটে জিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কংগ্রেসে এই প্রথমবার কোনো আফ্রিকান-আমেরিকান ঠাঁই পেতে যাচ্ছেন। ৪৪ বছর বয়সী বোস্টন সিটি কাউন্সিলর আয়ানা প্রিসলি হচ্ছেন এই নারী রাজনীতিক।
IMG0
ডাকসাইটে ডেমোক্র্যাট নেতা মাইকেল কাপুয়ানোকে হারিয়ে তিনি রীতিমতো ‘আপসেট’ ঘটিয়েছেন বলে মন্তব্য করেছে মার্কিন গণমাধ্যম। মার্কিন রাজনীতিতে সংখ্যালঘুদের অবস্থান ক্রমশ: শক্তিশালী হবার ধারা বজায় থাকল এই ঘটনার মধ্য দিয়ে। এছাড়া নারী রাজনীতিকদের সংখ্যাও বাড়ছে।
ইত্তেফাক/মোস্তাফিজ