ইকুয়েডরে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। খবর এএফপির।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১২ মিনিটে দক্ষিণ আমেরিকার এই দেশটির মধ্যাঞ্চলের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত ২০১৬ সালের ১৬ এপ্রিলে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বিধ্বংসী ওই ভূমিকম্পে ৬৭৩ জন লোক মারা যায়।
ইত্তেফাক/ইউবি