রোহিঙ্গাদের উপর মানবতাবিরোধী অপরাধের বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নেই বলে দাবি করেছে মিয়ানমার সরকার। ‘বিচারের এখতিয়ার আছে’- মর্মে আছে মর্মে গত বৃহস্পতিবার আইসিসির দেওয়া রুলিংয়ের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের পক্ষ থেকে এই বিবৃতি আসল।
মিয়ানমার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এই রুলিংকে ‘ত্রটিপূর্ণ প্রক্রিয়া ও সন্দেহজনক আইনি ভিত্তির’ ফল হিসেবে অভিহিত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এখতিয়ারের প্রশ্নে কোনও আইনি যুক্তির উপর ভিত্তি না করা হয়নি। উপরন্তু আদালতের উপর আবেগ দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে।
বিচারের বিষয়ে আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুদার একটি আবেদনের প্রেক্ষিতে আইসিসি এই রুলিং দিয়েছে। এখন প্রাথমিক তদন্ত শুরু করতে হলে বেনসুদার পক্ষ থেকে একটি আবেদন আইসিসিতে করতে হবে। কিন্তু সে ধরনের কোনও অভিযোগ এখনও করা হয়নি।
গত বছর রোহিঙ্গা পল্লীতে সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত সাত লাখ শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই অভিযানকে আন্তর্জাতিক সম্প্রদায় ‘জাতিগত নির্মূল’ প্রচেষ্টা বলে আখ্যা দেয়। এখন বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ লাখ।
ইত্তেফাক/কেআই