আফগানিস্তানে আত্মঘাতি হামলায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। রবিবার কাবুল শহরে সাবেক সেভিয়েত বিরোধী যোদ্ধা আহমাদ শাহ মাসুদের স্মরণে বের করা একটি মিছিলে হামলা চালালে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, হামলাকারী মোটরসাইকেলযোগে এসে মিছিলে বিস্ফোরণ ঘটায়। এ হামলার আগে আরও একটি হামলাকে ব্যর্থ করে দেয় পুলিশ।
সরকারের মুখপাত্র ওয়াহিদ ম্যাজোরোহ জানান, ঘটনাস্থল থেকে ৭ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৫ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/টিএস